শহীদ বুদ্ধিজীব দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া এলজিডি ও সড়ক বিভাগের পুস্পস্তবক অর্পণ
- Update Time : ০১:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১১৯ Time View
‘‘উদয়ের পথে শুনি কার বাণী/ ভয় নাই, ওরে ভয় নাই/ নিঃশেষে প্রাণ যে করিবে দান/ ক্ষয় নাই তার ক্ষয় নাই।’’- কবিতার মতো করেই শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে আছেন, থাকবেন। রক্তের আখরে, কষ্টের প্রস্রবণে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিবাহী দিনটি বছর ঘুরে আবার এলো।
আজ সেই বেদনাঘন ১৪ ডিসেম্বর। আমাদের জাতীয় জীবনের আরেক শোকাবহ দিন এটি। বিজয়ের চূড়ান্তক্ষণে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ তার বিশিষ্ট ও শ্রেষ্ঠ সন্তানদের হারায়। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বুদ্ধিজীবি শহীদদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া কাউতলী সৌধ হিরণময় স্মৃতি চত্বরে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক এঁর নেতৃত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সওজ সড়ক বিভাগ এঁর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম এঁর নেতৃত্বে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় ২ সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সদর উপজেলা পরিষদ,ব্রাহ্মণবড়িয়া সরকারী কলেজ, পৌরসভা,মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংস্থা প্রদানগন এসময় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































