ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ তাহমিদ হোসেনের বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, এলাকায় আতঙ্ক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৯৬ Time View

নরসিংদীতে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ পলাশের তাহমিদ হোসেনের বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আশে পাশের আরও তিনটি বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা প্রথমে হিরম মিয়ার বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায়ও অগ্নিসংযোগ করা হয়। এসময় মসজিদের মাইকে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী নিজেরাই একত্রিত হয়ে এ আগুন নিভিয়ে ফেলেন। পর পর তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রাত্রি যাপন করেন এলাকাবাসী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহেদ আল মামুন জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শহীদ ইমনের পরিবারের সদস্যসহ এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

শহীদ তাহমিদ হোসেনের বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, এলাকায় আতঙ্ক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
Update Time : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫