রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময় সভা
- Update Time : ১০:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৬৮ Time View
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটের মুখে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য তুলে ধরবেনএটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে হলে জনগণের প্রকৃত প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, নির্বাচনকালীন পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ সময় প্রার্থী দিপু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































