ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

রাজধানীতে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেল শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ২৬২ Time View

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গেছে এক শিক্ষার্থী। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে এক শিক্ষার্থী দুই রেললাইনের মাঝে আটকা পড়ে শুয়ে আছে। আর রেললাইনের ওপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ওই শিক্ষার্থীকে নির্দেশনা দিচ্ছে একটুও না নড়তে। মাথা না উঁচু করতে। এভাবে মিনিট দেড়েক পর ট্রেন থামলে সেখান থেকে সে বেরিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী জানায়, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিল। এ সময় হোঁচট খেয়ে সে রেললাইনে পড়ে যায়। তখনই দেখতে পায় একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। পরে সে রেললাইনের মাঝে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় কোনো বিপদ হয়নি। তবে ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই ঘটনায় কোনো হতাহত নাই। আপনারা জানেন ট্রেন অনেক বড় একটা জিনিস। সেটা হঠাৎ থামান যায় না। তবে ওই শিক্ষার্থীর অনেক সাহস ছিল।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেল শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
Update Time : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩