ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ১৭৯ Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে পুলিশের গোয়ান্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মো.ওমর ফারুক। তিনি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত মোবাইলগুলো ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইলের দোকান থেকে ১৬টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানের মালিক ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মেবাইল উদ্ধারে অভিযান চালায় ডিবি। অভিযানে চুরি হওয়া মোবাইল এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিটন দেওয়ান বলেন, উদ্ধারকৃত মোবাইলগুলো ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। তাছাড়া, অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামিকে কারাগারে পাঠানো আদেশ দেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
Update Time : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪