ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিজয় দিবসে প্যারাজাম্প

মেট্রোরেল বন্ধ থাকবে ৪০ মিনিট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১২২ Time View

মেট্রোরেল।

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সম্মানিত যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Please Share This Post in Your Social Media

বিজয় দিবসে প্যারাজাম্প

মেট্রোরেল বন্ধ থাকবে ৪০ মিনিট

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫