মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইশতিয়াক–সুজন–মেহেদী
- Update Time : ০৬:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১৪০ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি সুজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক মানবজমিন ও সময় তরঙ্গ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান খান।
সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সাত সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেইলি অবজার্ভার-এর প্রতিনিধি ইসরাত জাহান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের টাঙ্গাইল-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলিফ মিয়া। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মজলুমের কণ্ঠ-এর প্রতিনিধি আল-সাদিদ খান শুভ এবং দৈনিক লোককথা-এর প্রতিনিধি হাসিব ইবনে মামুন প্রিন্স।
নবনির্বাচিত সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, “সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান রেখে ন্যায় ও সত্যের পক্ষে কাজ করে যেতে চাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্যের ইতিবাচক দিকগুলো দেশ ও দেশের বাইরে তুলে ধরার চেষ্টা থাকবে।”
সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বলেন, “ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই আমাদের অগ্রাধিকার। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও কার্যকর যোগাযোগ তৈরিতে সাংবাদিক সমিতি সক্রিয় ভূমিকা রাখবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































