ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরোকে অপরাধীর মতো হাঁটানোর ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ Time View

নিকোলাস মাদুরো। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে `অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার মতো’ একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। খবর সিএনএনের।

ভিডিওটির ওপর ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ লিখেছে, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’ ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। সেখানকার নীল রঙের কার্পেটে ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা-ডিইএ, নিউইয়র্ক বিভাগ) লেখা রয়েছে।

ভিডিওটিতে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

মাদুরোকে অপরাধীর মতো হাঁটানোর ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬