ব্রেকিং নিউজঃ
মাকে হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান
বিনোদন ডেস্ক
- Update Time : ০৪:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৬৫৬ Time View
বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান তার প্রিয় মানুষকে হারালেন। অভিনেতার প্রাক্তন শাশুড়ি, অর্থাৎ সুজান খানের মা জারিন খান সদ্যই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
জারিন খান ১৯৬০–৭০-এর দশকে অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন। ‘এক ফুল দো মালি’ ও ‘তেরে ঘর কে সামনে’-সহ বেশ কয়েকটি ছবিতে তার অভিনয় দর্শকপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও তিনি লেখালেখি ও অন্দরসজ্জা শিল্পে সক্রিয় ছিলেন।
হৃতিক রোশান ও সুজান খান ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ করেছেন, তবে হৃতিক প্রায়শই জারিন খানের প্রতি ‘মা’ বলে সম্বোধন করতেন।























































































































































































