ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র বাছাইতে স্বতন্ত্র ৬ প্রার্থীর বাতিল, রুমিন ফারহানারটা বৈধ

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ১২:১৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৮৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) ও বিজয়নগরের আংশিক এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।

এদিন মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

যাচাই-বাছাই শেষে তিনটি আসনে ৬জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মোট ভোটারের এক শতাংশ সমর্থনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তাঁদের প্রার্থিতা বৈধতা পায়নি। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান এবং কাজী জাহাঙ্গীর।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১১ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১, ২ ও ৩ আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় সেগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

এই তিন আসনে মনোনয়ন বৈধতা পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র বাছাইতে স্বতন্ত্র ৬ প্রার্থীর বাতিল, রুমিন ফারহানারটা বৈধ

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Update Time : ১২:১৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬