ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে বিভক্তি নয়, ইস্পাত-কঠিন ঐক্যের আহ্বান সিইউজের

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : ১১:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১১২ Time View

সিইউজের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মহান বিজয় দিবস উপলক্ষে সিইউজের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।

মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সিইউজে নেতৃবৃন্দ। এ সময় কর্মরত অনেক সাংবাদিকও কর্মসূচিতে অংশ নেন।

শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত এক সভা সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহীম, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সদস্য শফিকুল ইসলাম, শ্যামল নন্দী, সাংবাদিক আনিসুজ্জামান দুলাল, রাজু চৌধুরী, আবির চক্রবর্তী, গাজী গোফরান, এম এ রাশেদ চৌধুরী প্রমুখ।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী গণমাধ্যমকর্মী, পেশাজীবী, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্যের তাগিদ দেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন তখনই পূরণ হবে, যখন মুক্তিযুদ্ধের চেতনার মতো বৈষম্যমুক্তি ও জাতীয় স্বার্থে ইস্পাত-কঠিন ঐক্য প্রতিষ্ঠিত হবে।

সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহীম বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীর বাংলাদেশের অগ্রযাত্রায়ও গণমাধ্যমের নিরবচ্ছিন্ন ভূমিকা রাখার পরিবেশ প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে বিভক্তি নয়, ইস্পাত-কঠিন ঐক্যের আহ্বান সিইউজের

চট্টগ্রাম প্রতিনিধি
Update Time : ১১:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫