ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

বেলারুশে নেওয়া হয়েছে পরমাণু অস্ত্র: পুতিন

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৩২০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ;প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের প্রথম চালান প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে স্থাপন করা হয়ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘রাশিয়ার ভূমিতে হামলা হলে বা রুশ রাষ্ট্র হুমকির মুখে পড়লেই কেবল এ অস্ত্র ব্যবহার করা হবে।’ খবর: বিবিসি’র।

তবে যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনার আভাস মেলেনি।পুতিনের এ তথ্য জানানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টানি ব্লিনকেন বলেছেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো আলামত দেখছি না আমরা।’

রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এই গ্রীষ্মের শেষ নাগাদ বেলারুশে পরমাণু অস্ত্রের পূর্ণাঙ্গ বহর স্থানান্তর সম্পন্ন করা হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনোমিক ফোরামের প্রশ্নোত্তর পর্বে পুতিন এ কথা জানান। পুতিন বলেন, ‘রসদ প্রস্তুত রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কৌশলগতভাবে কেউ আমাদের পরাজিত করার কথা ভেবে থাকলে তাদের জন্যও এটি সতর্ক সংকেত।

পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘কেন আমরা গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলতে যাব? আমি আগেই বলেছি, রাশিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপজ্জনক অবস্থায় পড়লেই কেবল এ অস্ত্র ব্যবহার করা হবে।’

বেলারুশে যে পরমাণু অস্ত্র নিচ্ছে রাশিয়া এটি ব্যাপকমাত্রায় রেডিওঅ্যাক্টিভিটি ছাড়াই স্বল্প পাল্লার শত্রুর অবস্থানে আক্রমণ করতে সক্ষম। ছোট অস্ত্রটি এক কিলোটনের হয়ে থাকে যেটি এক হাজার টন টিএনটি বিস্ফোরকের সমান কাজ করে। সবচেয়ে বড়টি একশ কিলোটন বিস্ফোরকের সমান। ১৯৪৫ সালে হিরোশিমায় যুক্তরাষ্ট্র যে পরমাণু বোমাটি ফেলেছিল তা ১৫ কিলোটন ছিল।

Please Share This Post in Your Social Media

বেলারুশে নেওয়া হয়েছে পরমাণু অস্ত্র: পুতিন

অনলাইন ডেস্ক
Update Time : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩