ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিন পেছাল সিলেট প্রেসক্লাবের নির্বাচন

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৯:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ Time View

সিলেট প্রেসক্লাব

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা এবং জানাজার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য সিলেট প্রেসক্লাব নির্বাচন একদিন পিছিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার শুরুতে বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয় এবং বাদ মাগরিব ক্লাব মসজিদে দোয়া করা হয়।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনার মাধ্যমে বিশেষ পরিস্থিতির কারণে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন পূর্বর্নিধারিত তারিখ ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়। ওইদিন সকাল বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন সকাল ১০টায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা।

এর আগে, তফসিল অনুযায়ী গত ১৫ ডিসেম্বর প্রেসক্লাব নির্বাচনের মনোনয়ন বিক্রি, ১৭ ডিসেম্বর মনোনয়ন দাখিল এবং ২০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার ১১টি পদের বিপরীতে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বিদ্বতা করছেন। তারা হচ্ছেন মুকতাবিস-উন-নূর ও ইকরামুল কবির। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বিতা রয়েছেন কবীর আহমদ সোহেল ও এম এ হান্নান এবং সহ-সভাপতি পদে কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়সল আলমও কবির আহমদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ধিতা করছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইয়াহইয়া ফজল।সহ-সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ ও সাকিব আহমদ মিঠু, কোষাধ্যক্ষ পদে ফয়সাল আমীন ও গোলজার আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে শেখ আশরাফুল আলম নাসির ও শফিক আহমদ শফি এবং সদস্য পদে মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার প্রতিদ্বদ্বিতা করছেন।

এদিকে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী মো. মুহিবুর রহমান। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ব্লাস্টের সাবেক কো অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট সন্তু দাস।এদিকে,সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিন পেছাল সিলেট প্রেসক্লাবের নির্বাচন

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
Update Time : ০৯:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫