বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির শোভাযাত্রা
- Update Time : ১২:০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২১৭ Time View
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর শিববাড়ী মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
শোাভাযাত্রার শুরুতে শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও এম. মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, এ্যাড. শহিদুজ্জামান, এ্যাড. সিদ্দিকুর রহমান, এ্যাড. মেহেদী হাসান এলিস, এ্যাড. আব্দুস সালাম, আ ক ম মোফাজ্জল হোসেন, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, মনিরুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, এ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।






















































































































































































