ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি

অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৯ Time View

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তির চাপে ভয় পাওয়া যাবে না। বিচার বিভাগের সুদিনের স্বপ্নে যতই মোহিত হই না কেন, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই।

রবিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া সমাপনী ও বিদায়ী অভিভাষণে তিনি এ কথা বলেন। ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি অবসরে যাবেন। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটাই তার সর্বশেষ অভিভাষণ।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কারের শুরুতেই তাকে নীরবতা ভাঙতে হয়েছিল। তিনি পরবর্তী বিচারপতির সাহায্যের জন্য বিচার বিভাগের নীতিমালা প্রণয়ন করছেন। তিনি বলেন, এ দেশের বিচার বিভাগ কখনও পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি।

তিনি বলেন, বিচার বিভাগে লোকবল সংকট থাকা সত্ত্বেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন, তা অবিশ্বাস্য। অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে দায়িত্ব পালন করতে বলেন।

তিনি সমাপনী অভিভাষণে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ রেফাত আহমেদ বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ডিগ্রি পেয়েছিলেন। পরবর্তী সময় মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসিতে। সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন।

সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ড. সুফিয়া আহমেদের ছেলে। ইশতিয়াক আহমেদ দুই বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ রেফাত আহমেদের মা ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন।

Please Share This Post in Your Social Media

বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি

অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫