বাংলাদেশ রিপাবলিকান পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১২৬ Time View
বাংলাদেশ রিপাবলিকান পার্টির, (বিআরপি) শনিবার ৬ ডিসেম্বর পার্টির গাজীপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে টেকসই গণতন্ত্র ও গ্রহণযোগ নির্বাচন বিষয়ক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান উপাধ্যক্ষ ডা. এ.কে.এম ফজলুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য প্রফেসর মনিরুজ্জামান কাওসার, যুগ্ম মহাসচিব মোঃ সোহেল রানা, যুগ্ম মহাসচিব ডা. আব্দুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. দিলশাদ, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ আতাউর রহমান, নির্বাহী সদস্য ডা. আফসার উদ্দিন, নির্বাহী সদস্য ডা. আল-আমিন, নির্বাহী সদস্য ডা. জহিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) চেয়ারম্যান তার বক্তব্যে টেকসই গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে বর্তমান সরকারকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই বিজয়ের মাসে সকল শহীদদের স্মরণে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































