ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৭৬ Time View

তেলবাহী জাহাজ

ওমান উপসাগরের উপকূল থেকে তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাতে এই আটকের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হরমুজগানের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানায়, ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের।

প্রতিবেদনে আরও বলা হয়, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে।

বিশ্বের মধ্যে ইরানে খুচরা জ্বালানির দাম তুলনামূলকভাবে কম হওয়ায়, প্রতিবেশী দেশগুলোতে পাচার অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। গত মাসেও গালফ অঞ্চলের পানিতে একটি তেলবাহী জাহাজ জব্দ করে ইরান।

সে সময় ওই জাহাজের বিরুদ্ধে ‘অননুমোদিত পণ্য পরিবহনের’ অভিযোগ আনা হলেও, ইরানের ওই পদক্ষেপটি কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে অভিযোগ ওঠে।

তবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ নাকচ করে দেয় তেহরান। সর্বশেষ এই জাহাজ জব্দের ঘটনা ঘটল এমন এক সময়, যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে।

ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই জাহাজটির ক্যাপ্টেন ভেনিজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন।

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে, ২০২২ সালে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫