ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৪৭ Time View

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে বলে আমি মনে করি৷ ভারতের সঙ্গে বাংলাদেশের আগের সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন, এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্যা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের ভারতের সঙ্গে সম্পর্ক ছিল না। বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই।

শেখ হাসিনাকে ফেরত না দেয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে থাকবে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা মন্তব্য করে তিনি বলেন, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে। জানাতে থাকবে।

দেশের স্বার্থ দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সব বিবেচনায় সবার স্বার্থকে বজায় রেখে কূটনীতি চালাতে হবে। বাংলাদেশকে অনেকেই ভালোভাবে চেনে। কিন্তু, অনেকেই নেতিবাচকভাবে চেনে। এটা ঠিক করতে হবে।

পররাষ্ট্রনীতি অনেকটা রাজনীতি দিয়ে নির্ধারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ নীতির সঙ্গে মিলিয়ে কূটনীতি চালিয়ে যেতে হয়। আমরা এমন একটা নীতি তৈরি করে দিতে চাচ্ছি, যা পরবর্তী নির্বাচিত সরকারকে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১২:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫