পলাশে গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- Update Time : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৫৪ Time View
নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূইয়াসহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানায়, ‘গ্রেফতারকৃত মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় একটি অস্ত্র আইনে ও আরেকটি মাদক আইনসহ পৃথক ২টি মামলা হয়েছে।
















































































































































































