ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৭৯ Time View

পবিত্র কোরআন হাত রেখে শপথ নেন জোহরান মামদানি।

এক বিশেষ আয়োজনে পবিত্র কোরআনের কয়েক শতক পুরোনো একটি কপি হাতে নিয়ে শপথ নিলেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন। জোহরানের এ শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে।

৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নিলেন । এই সময় থেকে তিনি হলেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা–বংশোদ্ভূত প্রথম মেয়র।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এ শহরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন পবিত্র কোরআন হাতে মেয়রের শপথসহ মাইলফলকগুলো। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরোনো কপিটি নির্বাচনে রমা দুওয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষক।

নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সব সময়ই সোচ্চার ছিলেন। পাঁচটি বরোর বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মধ্য দিয়ে তিনি একটি শক্তিশালী জনসমর্থন তৈরি করেন; যার বড় অংশই প্রথমবারের মতো ভোট দেওয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটার।

পবিত্র কোরআনের তিনটি কপি

শপথের এ আয়োজনে জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যবহার করবেন। সাবওয়ে স্টেশনের বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে থাকবে দুটি কপি। কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি আঠারো শতকের শেষভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন। পবিত্র কোরআনের ঐতিহাসিক এ ক্ষুদ্রাকৃতির কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬