নাটোরের লালপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
- Update Time : ০৬:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১২২ Time View
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুটি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মন্ডলপাড়ার মো. নাসির উদ্দিনের ছেলে মো. নিরব ইসলাম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে পিকনিক করবে বলে বাড়ি থেকে বের হয় নিরব। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর ফার্ম এলাকার একটি খালে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিরব লালপুরের বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মজিবর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





















































































































































