ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের আলো ছড়াচ্ছেন মাজেদ বাবু

ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৫৯ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি আয়নাঘর নির্যাতনের শিকার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি উপজেলা বিএনপিরও আহ্বায়ক। দলীয় মনোনয়ন পেয়ে ইতিমধ্যে নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেছেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নেতাকর্মীদের নিয়ে নিজ নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাজেদ বাবু। এ সময় তিনি এলাকার মানুষের দ্বারে দ্বারে ও পথচারী, রিকশাচালক, দোকানদারদের কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়ে দোয়া চাচ্ছেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপির দুর্দিনে ছিলেন রাজপথের ত্যাগের প্রতিচ্ছবি। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে অসংখ্য মামলা, হামলার শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। যে কারণে একাধিকবার তার বাসায় হামলা-ভাঙচুর করা হয়। জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৩০ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে মাজেদ বাবুকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

সিটিটিসির (পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল তাকে ‘আয়নাঘরে’ নিয়ে গিয়েছিল। সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। ‘আয়নাঘরে’ বন্দি থাকা মাজেদকে ৩০ মিনিট সময় বেঁধে দিয়ে গুলি করে হত্যার কথা জানানো হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট মুক্তি পান। গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে গুমের পর নির্মম নির্যাতনের ঘটনায় অভিযোগও দিয়েছেন।

সবশেষে এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পরই নেতাকর্মীরা এলাকায় মিছিল করেছেন। সভা-সমাবেশও করছেন। ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন মাজেদ বাবু।

Please Share This Post in Your Social Media

ধানের শীষের আলো ছড়াচ্ছেন মাজেদ বাবু

ময়মনসিংহ প্রতিনিধি
Update Time : ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫