একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমেদ
- Update Time : ০৪:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৯৯ Time View
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারা (জামায়াতে ইসলামী) কেবলই বলছে যে, এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবো, এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনা নীতি আদর্শ নাই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, ‘আপনাদেরকে প্রথমেই বলতে হবে যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছে, সেটার বাসস্ট্যান্ড কোথায়- একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে।আমরা বিএনপি যা করছি, সেগুলো হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অব দ্য জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেইল। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এই কথা আমাদের ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়ে গেল মনে হয়।’
সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি, মানে আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কী চায়? তা আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে সেটা জনগণের সামনে রাখা।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদাত বরণ পর্যন্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত, আমাদের অহংকার তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদীর দল।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমি বলেছি গণতন্ত্রের অপর নাম হচ্ছে বিএনপি। কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা, তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি ১৯৭৫ সালে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৭ নভেম্বর। তারপর ১৯৭৯ সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই পঞ্চম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে।’
জিয়াউর রহমান কীভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংসদীয় পদ্ধতি চালু, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই বিষয়গুলো তুলে ধরেন সালাহউদ্দিন।
ফ্যামিলি কার্ড, ফার্মস কার্ড, স্বাস্থ্য কার্ড প্রভৃতি বিষয়গুলো তৃণমূল পরযায়ের মানুষের কাছে সহজ ভাষায় ছাত্রদলের নেতা-কর্মীদের বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাস্টার ট্রেইনাররা কীভাবে ট্রেনিং দেবেন জানি না। আমি তো আম জনতার মানুষ। আমি মনে করি, আমদের সঙ্গে যদি আম ভাবে কথা না বলা হয়, ইংরেজিতে কথা বলা হয় তাহলে কাজ হবে না। সহজভাবে তাদেরকে বিএনপির দেশ গড়[র পরিকল্পনাগুলো বলতে হবে।’
দেশ গড়া পরিকল্পনা শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা-কর্মীরা অংশ নেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

























































































































































