ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের যত সংকট সবই বানানো: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : ১১:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১১২ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান সংকটগুলো ‘সব তৈরি করা ও নাটক’।

তিনি বলেন, “আজকে যত সংকট দেখছেন—সবই বানানো। সাধারণ মানুষ এসব কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।”

রোববার (৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এই দেশের সাধারণ মানুষ ‘পিআর’ বা প্রযুক্তিগত শব্দ বোঝে না। কিন্তু তারা ন্যায়বিচার ও ভোটাধিকার বোঝে। আমরা বলেছি, গণভোট যেন জাতীয় নির্বাচনের দিনই হয়। এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে, মানুষের মতামতও জানা যাবে। কিন্তু কিছু মহল সেটা মানতে চায় না।”

তিনি আরও বলেন, “আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝে শিক্ষিত কিছু লোক, যারা বিদেশ থেকে এসে আমাদের ঘাড়ে চাপাচ্ছে। তারা যত সংস্কার করতে চায়, তাতে আমরা রাজি আছি; কিন্তু যেগুলোতে একমত নই, সেগুলো সংসদে যাবে, আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছরে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারিনি। ২০১৪ সালের নির্বাচন আমরা বর্জন করেছিলাম, ২০১৮ সালে নির্বাচন করেছি কিন্তু ভোট আগের রাতেই নিয়ে ফেলা হয়েছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।”

তিনি বলেন, “দেশের মানুষকে অত্যাচার ও নিপীড়ন করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি—হাসিনাই তার জ্বলন্ত প্রমাণ।”

আসন্ন নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ফখরুল বলেন, “বিএনপি এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমাদের প্রতীক একটাই—ধানের শীষ। মাওলানা ভাসানী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক এটি।”

নিজের আসন নিয়ে বক্তব্যে তিনি বলেন, “আমি এই আসন থেকে বহুবার নির্বাচন করেছি—কখনো হেরেছি, কখনো জিতেছি। কিন্তু আপনাদের পাশে থেকেছি। এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে আমাকে সহযোগিতা করুন, ধানের শীষে ভোট দিন।”

Please Share This Post in Your Social Media

দেশের যত সংকট সবই বানানো: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
Update Time : ১১:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫