ব্রেকিং নিউজঃ
দিনের জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
মোঃ হানিফ হোসেন
- Update Time : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৮৬ Time View
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ তাবলীগ জামাতের সুয়ারী নেজামের অধীনে অনুষ্ঠিত হয় পাঁচদিনে জোর ইজতেমা ১ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুর ২টা ২০ মিনিটের সময় ওযু খানার পাশে হঠাৎ স্ট্রোক করে আজিজুর রহমান নামে এক তাবলীগ মুসল্লির মৃত্যু হয়।
মৃত ব্যক্তির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের পার্বত্যপুর দেওপুরা এলাকায় জানা যায়। তার পিতার নাম হাবিবুর সরদার। মৃত্যুর বিষয় নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
এ নিয়ে ৫ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন।















































































































































































