ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : ১২:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৫১ Time View

শীত।

অগ্রহায়ণ মাসের শেষ দিন আজ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এর সঙ্গে শুরু হয়েছে কনকনে শীত।

আজ সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

এসব তথ্য জানান তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। তিনি জানান, গতকাল রোববার সকাল নয়টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

স্থানীয় শাহিন আলমসহ কয়েকজন জানান, কুয়াশা তেমন নেই। কিন্তু কনকনে ঠান্ডায় হাত ও পা বরফ হয়ে যায়।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সোমবার ভোর ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা ১০০% রেকর্ড করা হয়। আজ সকাল নয়টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা ৮৯% রেকর্ড হয়। তাপমাত্রা ৯ ডিগ্রি হলেও শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
Update Time : ১২:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫