ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক

নওরোজ ডেস্ক
  • Update Time : ০১:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৮৯ Time View

গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)।

রোববার (৪ জানুয়ারি) বিকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা ও পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে দেশে ফেরেন।

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে বাড়িটি পেয়েছেন তারেক রহমান। জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল।

কয়েক মাস আগে এই বাড়ির দলিলপত্র হস্তান্তরের পর তা থাকার জন্য প্রস্তুত করা হয়।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক

নওরোজ ডেস্ক
Update Time : ০১:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬