ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু
- Update Time : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২৮৫ Time View
ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের সাথে প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নওরোজের সম্পাদক শামসুল হক দুররানী।
উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে লায়ন মো. সাহাদাত হোসেন শাহীন (সম্পাদক, দৈনিক জনতার বাংলা) সভাপতি এবং মো. মোসলেহ উদ্দিন বাচ্চু (সাব-এডিটর, দৈনিক আলোর বার্তা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) ভবনে সারাদিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী।
নির্বাচন পরিচালনায় আরও ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলাউদ্দিন (সাব-এডিটর, দৈনিক মর্নিং অবজারভার), সহ-সভাপতি আফসানা রহমান (সহকারী সম্পাদক, দৈনিক মুক্ত খবর), যুগ্ন-সম্পাদক মো. নজরুল ইসলাম খান (সাব-এডিটর, দি ডেইলি স্টেট), অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম (অনুসন্ধানী প্রতিবেদক, দৈনিক এশিয়া বাণী), প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক মো. কামরুল হাসান, (স্টাফ রিপোর্টার, দৈনিক আলোর বার্তা), দপ্তর সম্পাদক মো. বাবলুর রহমান (নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের সত্যের আলো), সমাজ কল্যাণ, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মোসা. নুরুন্নাহার রীতা (সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন), সাংগঠনিক সম্পাদক এম.এইচ. মাহফুজ (স্টাফ রিপোর্টার, দি ডেইলি স্টেট) ও নির্বাহী সম্পাদক মো. শরিফুল ইসলাম আকন (মফস্বল সম্পাদক, দৈনিক নবজীবন)।
নির্বাচনকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






















































































































































