ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ২৬৪ Time View

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র জুড়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব বজায় থাকবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪