ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

টেপ টেনিস দেখে লোভ সামলাতে পারলেন না সাকিব

Reporter Name
  • Update Time : ১১:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • / ৪৩৮ Time View

অনেক দিন পরই এবার নিজ জন্মস্থান মাগুরায় ঈদ করেছেন সাকিব। শহরের নোমানী ময়দানে সকালে বাবা মাশরুর রেজাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়েন। পরে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে ফিরছেন নিজ বাড়িতে। কিন্তু মাঝে নিজের অতীতকে খুঁজে পান এ অলরাউন্ডার।

ফেরার পথেই দেখেন স্থানীয় কিছু ছেলে টেপ টেনিসে ক্রিকেট খেলছে। পাড়া-মহল্লায় যেমন ক্রিকেট হয়ে থাকে সাধারণত। পুরো ক্রিকেট বিশ্ব মাতানো সাকিব পারলেন না লোভ সামলাতে। গাছের সারির মাঝে ধুলো মাঠে নেমে পড়েন ব্যাটিং করতে। শৈশবে এমন মাঠে কতোই না খেলেছেন তিনি। আর ক্রিকেট বিশ্ব মাতানো এই ক্রিকেটারের ধুলোর মাঠে খেলার ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়।

সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে ফাঁকা সময়ে সাধারণত স্ত্রী-সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে উড়ে যান সাকিব। তার উপর আইপিএল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এবং কিছু বিজ্ঞাপনী কাজে অংশ নিতে দেশে থেকে যান এ অলরাউন্ডার। যে কারণেই নিজ শহরে ঈদ করার সুযোগ পেয়েছেন তিনি।

জানা গেছে, ঈদের পর যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে ছুটে যাবেন সাকিব।

Please Share This Post in Your Social Media

টেপ টেনিস দেখে লোভ সামলাতে পারলেন না সাকিব

Reporter Name
Update Time : ১১:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩