টিকটকার সুজান খানের অবৈধ পার্টিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১
- Update Time : ০১:৫২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৫২ Time View
পাকিস্তানের তারকা টিকটকার সুজান খান অবৈধ একটি পার্টির আয়োজন করেছিলেন । আর সেই পার্টিতে অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের গুলবার্গ এলাকায় অবৈধভাবে হ্যালোইন পার্টির আয়োজন করেছিলেন টিকটকার সুজান খান। বিষয়টি সোশ্যাল মিডিয়ার বরাত জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, পার্টিতে থাকা সাউন্ড বক্সের উচ্চ শব্দ এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিতদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, অনুষ্ঠানটি কোনো ধরনের অনুমতি ছাড়াই আয়োজন করা হয়েছিল। এ কারণে সেখানে একটি বেআইনি সমাবেশ পরিণত হয়েছিল। সুজান খান এখন অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং ঘটনার তদন্ত চলছে।
এদিকে সুজান খানের পার্টিতে অভিযান এবং গ্রেপ্তারের বিষয়টি ইনফ্লুয়েন্সার কমিউনিটির সংস্কৃতির অন্ধকার দিকটি আলোকপাত করে যে, উচ্চ প্রোফাইলে এ ধরনের ঘটনাগুলো প্রায়ই নিয়ন্ত্রণহীনভাবে হওয়ায় জনশৃঙ্খলা ও নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে।
















































































































































































