ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলে এলজিইডি’র প্রধান প্রকৌশলী অফিস প্রাঙ্গণে চারা রোপন
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
- Update Time : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ১৫৪ Time View
টাঙ্গাইলে এলজিইডি’র প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ অফিস প্রাঙ্গঁনে বকুল ফুলের চারা রোপন করেন।
গত শনিবার টাঙ্গাইল এলজিইডি অফিস পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারীর সাথে বৈঠক করেন।
বৈঠককালে তিনি বিগত সরকারের আমলের সকল অনিয়ম চিহ্নিত করে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান ও টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ
































































































































































































