ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী ফ্লাইওভারের নিচে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি

মো: হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৯৭ Time View

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সুমন (৩০) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল টঙ্গী স্টেশন রোড মোড়ে  ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে জনতা সুমন নামে এক যুবককে আটক করে। পরে তাকে মহাসড়কের পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কবল থেকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে পুলিশ একটি ভ্যানে করে তাকে রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, আহত সুমন ফ্লাইওভারের নিচে অবস্থান করে ভিক্ষা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, গণপিটুনির সময় উদ্ধার করার পর সুমন শুধু নিজের নাম বলতে পেরেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে উত্তরার বাংলাদেশ মেডিক্যালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গী ফ্লাইওভারের নিচে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি

মো: হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬