ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে স্বল্প পরিসরে শুরায়ী নেজামের খুরুজ ইজতেমা শুরু

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০৯:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৮৩ Time View

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরায়ী নেজাম আয়োজিত খুরুজের জোড় ইজতেমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেলে স্বল্প পরিসরের খুরুজ আয়োজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আজ শুক্রবার (০২) জানুয়ারি থেকে ৩ দিন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুরায়ী নেজাম। ৩ দিনের খুরুজের জোড় ইজতেমার আখেরি মোনাজাত রবিবার। সাদ গ্রুপ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরায়ী নেজামের খুরুজের জোড় ইজতেমা আয়োজনে আপত্তি জানালে এবং জাতীয় নির্বাচনের আগে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোন প্রকার ইজতেমা আয়োজন করা যাবে না, আগে থেক এমন সিদ্ধান্ত থাকা সত্বেও তা আয়োজন করে বসে শুরায়ী নেজাম। সাদ গ্রুপ ও শুরায়ী নেজাম গ্রুপের মারমুখী কথাবার্তায় সাংবাদিকদের কাছে প্রেসবিজ্ঞপ্তি পাঠায় এক গ্রুপ আরেক গ্রুপকে দোষারোপ করে। পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দেয়।

সংঘাত এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড় ইজতেমার আয়োজনই বন্ধ করে দেয়। বিপাকে পড়েন খুরুজ আয়োজক ও দেশ বিদেশ থেকে আসা খুরুজের পুরনো চিল্লাধারী সাথীরা। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পাশে স্বল্প পরিসরে আবদ্ধ ঘরে খুরুজ ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেয়।

ইজতেমা ময়দানে জমায়েতের খবর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খুরুজের জোড় ইজতেমা বন্ধে প্রজ্ঞাপন জারি করে। শুরায়ী নেজাম সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে খুরুজ আয়োজন বাতিল করে দেয়। হঠাৎ খুরুজের জোড় ইজতেমা বন্ধের খবরে দেশবিদেশের হাজার হাজার তাবলীগ অনুসারী মুসল্লীরা বিপাকে পড়েন। পরবর্তীতে স্বল্পপরিসরে খুরুজ আয়োজনের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয় খুরুজ অনুষ্ঠানের। শুরায়ী নেজামের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দৈনিক নববাণীকে বলেন, খুরুজের জোড় ইজতেমা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমিতভাবে আয়োজন করা হয়েছে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন। শুরায়ী নেজামের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক প্রেসবিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের জানান, অবশেষে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের অনুমতি দেওয়া হয়। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। তাবলীগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলীগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনি আরও জানান, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মেহনতের সাথী বা তাবলীগি কর্মীর সংখ্যা দেশ-বিদেশে অনেক বেশি এবং এ কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসেন। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে বারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা দেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খুরুজের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাবদ্ধভাবে আয়োজন করা হবে।এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।

হাবিবুল্লাহ রায়হান প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, ইতোমধ্যে মাওলানা আহমদ লাট সাহেব (দাঃবা)-সহ বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষস্থানীয় মুরুব্বিগণ বাংলাদেশে উপস্থিত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন। তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে রবিবার দোয়ার মাধ্যমে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে স্বল্প পরিসরে শুরায়ী নেজামের খুরুজ ইজতেমা শুরু

মোঃ হানিফ হোসেন
Update Time : ০৯:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬