ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১০৬ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত আপিল আবেদন জমার বুথ পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো। নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কনভিন্সড, সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে পারবো।

এর আগে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয়।

এখানে ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী বা তাদের প্রতিনিধিরা বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় তিনটি আসনে তার জমা দেওয়া মনোনয়নপত্রগুলো বাছাই করা হয়নি।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

তপশিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা।

Please Share This Post in Your Social Media

নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬