জকসুতে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে লড়বে কুমিল্লার মেয়ে জাফরিন
- Update Time : ০৪:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২৪৭ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) এর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে লড়বে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রী ২০১৯/২০ সেশনের ছাত্রী কুমিল্লা মহানগর নাগরিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে এবং কুমিল্লা মহানগর যুবদলের ২৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আহমেদ রিয়াজ চৌধুরীর বোন, ব্যক্তি জীবনে বিটিভির তালিকাভুক্ত সিঙ্গার নুসরাত চৌধুরী জাফরিন।
শিক্ষা ও গবেষণা পদে বিজয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কি করবে জানতে চাইলে জাফরিন বলেন, জকসুতে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমি বিজয়ী হলে কথায় নয় কাজের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মধ্যে যে বৈষম্য আছে সেটা দূর করবো।
জাফরিন আরো বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সেন্ট্রাল রিসার্চ সেন্টার নাই! যদি নির্বাচিত হই, তাহলে বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





















































































































































