ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

গাজীপুরে জেএমবির বোমা হামলার ২০তম বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ১১৭ Time View

গাজীপুরে আইনজীবী সমিতির হলরুমে ২০০৫ সালে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলার ২০তম বার্ষিকী দিনব্যাপী নানা কর্মসুচির মাধ্যমে পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে বোমা হামলায় স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘‘স্মৃতি শিখা অনির্বাণ’’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে দুপুরে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থ্যতা কামনায় আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শমসুল হক ভ’ইয়া সভাপতিত্বে একটি শোক র্যালী জেলা আইনজীবী সমিতি থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

অনুষ্ঠিত শোকর‍্যালিতে সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান কামাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, সাবেক সভাপতি,সাধারন সম্পাদকসহ গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন। দিনটি পালন উপলক্ষ্যে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নং হলরুমে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় ৫ আইনজীবীসহ ১০জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে জেএমবির বোমা হামলার ২০তম বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি
Update Time : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫