ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
উপদেষ্টা রিজওয়ানা

খালেদা জিয়া ছাড়া এসএসএফ নিরাপত্তা জিয়া পরিবারের আর কেউ পাবেন না

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৬২ Time View

বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ।

বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার গেজেট হয়েছে। এরপর লন্ডনে অবস্থান করা তার ছেলে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তায় এসএসএফ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

বৃহস্পতিবার এ বিষয়ক প্রশ্নে পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা বলেন, “সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।”

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা রিজওয়ানা

খালেদা জিয়া ছাড়া এসএসএফ নিরাপত্তা জিয়া পরিবারের আর কেউ পাবেন না

নিজস্ব প্রতিনিধি
Update Time : ০৭:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫