ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৮৮ Time View

নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁরা যান। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান।

ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

গতকাল বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন, শ্রদ্ধা জানান।

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬