ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১০৫ Time View

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেআরডি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, ডলফিন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল হক রতন, একেআই ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমামুল হক জুয়েল ও ডলফিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদুল হক প্রমুখ।

আজ শুক্রবার সকালে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।এছাড়া দোয়া-মোনাজাতে তিনি মহান আল্লাহর কাছে নিরাপদ বাংলাদেশ প্রত্যাশা করেন।

এছাড়া ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনে এগিয়ে আসতে জনগণের প্রতি আহবান করেন কোটা সংস্কার আন্দোলনের রিটকারী ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬