ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

কুবি সিএসই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • Update Time : ১১:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ১৩৫ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।

বুধবার (১২ মার্চ) প্রকৌশল অনুষদের ৫ম তলায় হল রুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

এ সময় সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. দুলাল চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান রাজুসহ উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ওপর রোজা ফরজ করেছেন, যাতে আমরা মুত্তাকী হতে পারি। তাই আমরা দোয়া করি, আল্লাহ যেন এই রমজান মাসে আমাদের প্রকৃত মুত্তাকী বানান এবং তাঁর রহমত ও বরকত আমাদের ওপর বর্ষিত করেন।”

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান রাজু বলেন, “আজকের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা সারাদিন রোজা রেখে কষ্ট স্বীকার করে এই আয়োজনে অংশ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আজকের আয়োজনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সিএসই সোসাইটির সহ-সভাপতি এহসানুল আমান সবুজ বলেন, “প্রতি বছরের মতো এবারও সিএসই সোসাইটির উদ্যোগে আমাদের বিভাগে বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি গত বছরের তুলনায় আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন করতে। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায় আমরা সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি।”

Please Share This Post in Your Social Media

কুবি সিএসই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
Update Time : ১১:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫