কিশোরগঞ্জে মাদকসেবীর ৬ মাস জেল
- Update Time : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১১৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে মাদক সেবনকারীর ৬ মাসের জেল ও ১ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে মাগুড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী। মাদক সেবনকারী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এরশাদ আলী (৪০)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দন্ডপ্রাপ্ত মাদকসেবনকারী এরশাদ আলী মাগুড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মোড়ে ইয়াবা সেবন করছিল। এ সময় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সেখানে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে মাদকসেবনকারী এরশাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন,এস আই মাহাসিন, এস আই জাহিদুল।
তনিমা জামান তন্বী বলেন, এরশাদ আলী মাদক সেবন করার সময় জনতার হাতে আটক হন। ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে এরশাদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





















































































































































