কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
- Update Time : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১০৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(০১ জানুয়ারি) গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৫২৩ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩ ক্যাটাগরিতে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ওসি মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোনাব আলী, সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শরিফ হাসান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৫ অক্টোবর উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ টি গ্রামের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে লন্ডভন্ড হয় প্রায় সাড়ে ৫ শতাধিক বাড়ি ঘর। গাছগাছি, খেত, খামারের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। সেই অর্থ তিন ক্যাটাগরিতে অতি ক্ষতিগ্রস্থ ১৬৯ পরিবার, মাঝারি ক্ষতিগ্রস্থ ১৩৯ পরিবার ও স্বল্প ক্ষতিগ্রস্থ ২১৫ পরিবারকে এ আর্থিক সহায়তা হয়। ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫২৩ পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





















































































































































