ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাংবাদিক পনির খন্দকারের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ১০:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৯৪৮ Time View

গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও রাজধানী টিভির টঙ্গী, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পনির খন্দকারের পিতা মোহাম্মদ হোসেন খন্দকার (৮৭) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকালে স্থানীয় ভাদার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজার নামাজে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান।

এ সময় মরহুমের ভাই জাকির হোসেন খন্দকার, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌরসভা সভাপতি মো. রেজাউল করিম, পৌর ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল্লাহ মাস্টার, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান (মিন্টু), মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক মো. পনির খন্দকার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ মরহুমের স্মৃতিচারণ করেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), উপজেলা সদস্য সচিব সাইফুল ইসলাম (সুমন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি নায়েবুর রহমান (মাসুদ), পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল কায়েস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আকবর, সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), উপজেলা জাসাসের আহ্বায়ক নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু, যুগ্ম আহ্বায়ক বাদল ফকিরসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও শত শত সাধারণ মুসুল্লি।

মরহুম মোহাম্মদ হোসেন খন্দকারের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, জাসাস গাজীপুর জেলা কমিটি, কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, এবং বাংলাদেশ প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম মোহাম্মদ হোসেন খন্দকারের মৃত্যুতে কালীগঞ্জের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সাংবাদিক মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে শোকবার্তায় বলেন, “তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও সমাজপ্রেমী মানুষ। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন।”

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে সাংবাদিক পনির খন্দকারের পিতার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
Update Time : ১০:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫