ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে একজন আটক

মো.আল-আমিন দেওয়ান
  • Update Time : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩১৪ Time View

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করে এক মদ ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে নাগরী ইউনিয়নের বিরুয়া নলছাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মদ ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস (৪৫) বিরুয়া নলছাটা এলাকার সুবোধ চন্দ্র দাসের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীতে চোলায় মদ তৈরি ও বিক্রি করে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া নলছাটা এলাকায় সুবোধ চন্দ্র দাসের বাড়ীতে বিকাশ চন্দ্র দাস গোপনে দেশীয় মদ তৈরির কারখানা গড়ে তুলে দীর্ঘদিন যাবৎ নির্বিঘ্নে বিক্রি করে আসছেন। কালীগঞ্জ থানার এস আই মাসুদ রানা শামিম এর নেতৃত্বে এস আই মো. কামরুল ইসলাম, শ্রী শান্তি দাস ও এএসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সুবোধ চন্দ্র দাসের বাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ বিকাশ চন্দ্র দাসের ঘর তল্লাশি করে ২ লিটার ৩টি প্লাষ্টিক বোতলে ৫ লিটার মদ উদ্ধার করেন। পরে গোসল খানায় ও টয়লেটের ভেতর থেকে ৩ ড্রাম মদ তৈরীর উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে বিকাশ চন্দ্র দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জড়িত মদ ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে একজন আটক

মো.আল-আমিন দেওয়ান
Update Time : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫