ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, নিরাপত্তা জোরদার ঢাকা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি শাহীন, সম্পাদক বাচ্চু মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ করা গেছে পাকস্থলির রক্তক্ষরণ গণতন্ত্রের পুনরুজ্জীবনে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই

কলকাতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঢাকার ৩১ যাত্রী

Reporter Name
  • Update Time : ১০:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৩৬৪ Time View

বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ৩১ জন যাত্রী। বাসটিতে ২৬ জন বাংলাদেশি এবং ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন।

সোমবার (১৫ মে) সকালে কলকাতার করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছেড়ে আসার পরেই এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে আগুন ধরে যায়। বাসচালকের দূরদর্শিতায় রক্ষা পায় ৩১ যাত্রী।

জানা গেছে, কলকাতা থেকে সৌহার্দ্য পরিবহনের আন্তর্জাতিক রুটের বাসটি সকালে পৌনে ৭টায় করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন ধরলে তা ‘লুকিং মিররে’ চালক দেখতে পান। এরপরই গাড়ি থামিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়।

বাসের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের পাশাপাশি ও প্রকৌশলীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আধা ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।

শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ধোয়া যদি টের না পাওয়া যেত, তবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতেন যাত্রীরা। ঘটনার পর নতুন আরেকটি বাসে যাত্রীদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। বর্তমানে নিরাপদে বাংলাদেশ- ভারত সীমান্ত অতিক্রম করেছে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

কলকাতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঢাকার ৩১ যাত্রী

Reporter Name
Update Time : ১০:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩