ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদী সিঙ্গাপুরের পথে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১০২ Time View

ওসমান বিন হাদি

মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

আজ সোমবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায়। এর আগে বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢোকে ।

ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরে।

বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। চিকিৎসার জন্য শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে যাবেন, তাঁর বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

ওসমান হাদী সিঙ্গাপুরের পথে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫