ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আয়-সম্পদের দিক দিয়ে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে স্ত্রী তাসলিমা আক্তার

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ১১:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৯৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এই আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি। গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সাকি থেকে বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি তার স্ত্রী তাসলিমার।

জোনায়েদ সাকি পেশা উল্লেখ্য করেছেন প্রকাশক, তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় আলোকচিত্রী ও শিক্ষক।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মো. ফজলুর রহমান ও মা মাসুদা খানম। তার শিক্ষাগত যোগ্যতা বি.এ পাশ।

হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেন, তিনি বছরে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এরমধ্যে ব্যবসা থেকে এক লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে দুই হাজার ৭৯৫ টাকা ও পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা আয় করেন।

অন্যদিকে তার স্ত্রী তাসলিমার বছরে আয় ২৩ লাখ ৯ হাজার ২১১টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া পান ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি-দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা বছরে আয় করেন।

স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে ও একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ পয়েন্টের একটি কৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা এবং তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকার সম্পদ রয়েছে। এছাড়া বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা নেই।

Please Share This Post in Your Social Media

আয়-সম্পদের দিক দিয়ে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে স্ত্রী তাসলিমা আক্তার

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Update Time : ১১:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬