ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আপনার অবস্থা হাদির মতো হবে’—চিরকুট পাঠিয়ে বিএনপির প্রার্থীকে হুমকি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • Update Time : ০২:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৮৮ Time View

চিরকুট পাঠিয়ে বিএনপি প্রার্থীকে হুমকি। ছবি : সংগৃহীত

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে কাফনের এক টুকরো কাপড়ও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে শরিফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে।

রোববার (৪ জানুয়ারি) সকালে তার বাড়ির ঠিকানায় এ চিঠি আসে। এ ঘটনায় এর মধ্যে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহজাহান চৌধুরী।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাতপরিচয়ে ডাকযোগে শাহজাহান চৌধুরীর ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর কথা উল্লেখ করা হলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়, যা হুমকির ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে।

ওই চিঠিতে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন।

আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

চিঠির নিচে লেখা রয়েছে— মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার।

এদিকে, হুমকির বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং এ ধরনের হুমকিকে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

পাশাপাশি শাহজাহান চৌধুরীকে সাহস ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। একইসঙ্গে দলীয়ভাবে তার পাশে থাকার আশ্বাস দেন।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। তার এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। তবে হুমকিতে তিনি ভীত নন বলে জানান।

তিনি বলেন, হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা সফল হবে না। মানুষের মৃত্যু একবারই হবে-এটা নিয়ে আমি চিন্তিত নই।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, জিডির আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

‘আপনার অবস্থা হাদির মতো হবে’—চিরকুট পাঠিয়ে বিএনপির প্রার্থীকে হুমকি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Update Time : ০২:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬