ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
এনইআইআর কার্যক্রম শুরু,

অবৈধ ফোন বন্ধ হচ্ছে আজ থেকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১৪৬ Time View

অবৈধ ফোন বন্ধ

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) কার্যক্রম। এই ব্যবস্থা চালুর মাধ্যমে আনঅফিসিয়াল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন থেকে দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া যেকোনো আনঅফিশিয়াল বা চোরাই পথে আসা হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও নির্ধারিত সময় পর বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উপপরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী এনইআইআর আজ চালু হয়ে গেছে। এখন নেটওয়ার্কে নতুন ফোন যুক্ত হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিটিআরসির সার্ভারে ঢুকে যাবে। ফোনটি অবৈধ হলে গ্রাহকের কাছে সিগন্যাল যাবে। তিন মাসের মধ্যে এটিকে রেজিস্ট্রেশন করতে হবে।

সাধারণ গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী স্পষ্ট করেছেন যে, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না। এমনকি ব্যবসায়ীদের স্টকে থাকা যেসব ফোনের আইএমইআই (আইএমইআই) তালিকা গতকাল ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়া হয়েছে, সেগুলোও সচল থাকবে। শুধু আজ থেকে নেটওয়ার্কে যুক্ত হওয়া সম্পূর্ণ নতুন ফোনগুলোই এনইআইআর প্রক্রিয়ার আওতায় আসবে।

বিটিআরসি জানিয়েছে, প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় নিজেদের ব্যবহৃত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন হ্যান্ডসেট সঙ্গে আনতে পারবেন। এই ফোনগুলো নিবন্ধনের জন্য তারা তিন মাস সময় পাবেন। এই সময়জুড়ে ফোনগুলো নেটওয়ার্কে সচল থাকবে। পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথিপত্র ব্যবহার করে খুব সহজেই অনলাইনে এনইআইআর পোর্টালে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

Please Share This Post in Your Social Media

এনইআইআর কার্যক্রম শুরু,

অবৈধ ফোন বন্ধ হচ্ছে আজ থেকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
Update Time : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬